উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানো ও শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালুর দাবিতে শিক্ষার্থীদের ডাকা অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। ৬ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচি পালনের কথা ছিল।৫ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের সভাপতিত্বে পরিবহন মালিক, শিক্ষার্থী প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিবহন মালিকরা দাবি পর্যালোচনার জন্য দুই দিনের সময় চান। পরে পুনরায় বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ স্থগিত করেন।এর আগে ১ অক্টোবর ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’ সাধারণ যাত্রীদের সর্বোচ্চ ৫৫ টাকা ভাড়া এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। দাবি বাস্তবায়ন না হলে ৬ অক্টোবর অবরোধের ঘোষণা দেওয়া হয়েছিল।এদিকে গত ২৮ ও ৩০ সেপ্টেম্বর প্রশাসন, পরিবহন মালিক ও শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে ভাড়া নির্ধারণ নিয়ে পৃথক বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। শিক্ষার্থীরা সাধারণ যাত্রীদের জন্য ৫৫ টাকা ভাড়া ও হাফ পাসের দাবি জানালেও ভাড়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে মতবিরোধ রয়েছে।দুই দিনের মধ্যে আলোচনার মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।