উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ক্যাম্প প্রশিক্ষণ পরিদর্শন, প্যারেড, সাক্ষাৎকার, চাকরির খতিয়ান ও পুরস্কার নম্বরসহ বিভিন্ন বিষয়ে পরীক্ষা নেওয়া হয়।কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই (সশস্ত্র), এএসআই (সশস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির জন্য প্রার্থীরা পরীক্ষায় অংশ নেন।নারায়ণগঞ্জ জেলায় অনুষ্ঠিত এ পরীক্ষা বোর্ডের সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা।পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস্ ও ট্রাফিক দক্ষিণ, ঢাকা মোঃ তরিকুল ইসলাম এবং নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের আরআই মোঃ আব্দুল কাদের।