উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে ১৮ বছর বয়সী এক ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়িওয়ালার ছেলে জুবায়ের আহমেদের (২৪) বিরুদ্ধে। এ ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর সহায়তায় অভিযুক্ত জুবায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার জুবায়ের আহমেদ দক্ষিণ সস্তাপুর এলাকার লোকমান শিকদারের ছেলে।ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগকারী তরুণী তার স্বামীর সঙ্গে ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার স্বামী একটি পোশাক কারখানায় চাকরি করেন।পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তরুণীর স্বামী কর্মস্থলে ছিলেন। ওই সময় বাড়িতে জুবায়ের ছাড়া পরিবারের অন্য কোনো সদস্য ছিলেন না বলে অভিযোগ রয়েছে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে জুবায়ের তরুণীকে জোরপূর্বক মুখ চেপে ধরে নিজ কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।ঘটনার খবর পেয়ে রাত ১টার দিকে এসআরবির সহায়তায় অভিযান চালিয়ে জুবায়ের আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।