উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের আলোচনা সামনে আসতেই পদ প্রত্যাশীদের মধ্যে তৎপরতা বেড়েছে। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের দ্ধারস্থ হচ্ছেন কেউ কেউ।আসন্ন মহানগর যুবদলের কমিটিতে শির্ষ পদের জন্য যাদের কে নিয়ে আলোচনা হচ্ছে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি এডঃ রাকিবুর রহমান সাগর।মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সহ অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।তাকে বিতর্কিত করে তুলতে এবং ঘায়েল করতে এক বা একাধিক মহল মেতে উঠেছে নোংরা রাজনীতির নোংরা নীতিতে। তার বিরুদ্ধে সুপরিকল্পিত ভাবে নিজ দলের প্রতিপক্ষরাই নানা কুৎসা রটিয়ে বেড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছে অপপ্রচার ।পরিক্ষিত দক্ষ সাবেক এই ছাত্রদল নেতাকে কে নিয়ে ইতিমধ্যেই নিজ দলীয় এক বা একাধিক মহল নানা কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। একই সাথে অপতথ্য,মিথ্যা প্রগান্ডা,কাল্পনিক ভিত্তি কাহিনী তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য,মিথ্যা প্রগান্ডা এবারই যে প্রথম তা কিন্ত নয়। অতিতেও একাধিক বার গভীর ষড়যন্ত্র এবং নোংরা নীতির শিকার হয়েছেন তিনি। সাবেক এই ছাত্রদল নেতার অনুসারী সমর্থক ও কর্মীদের দাবি— নতুন কমিটিতে তাঁর শক্ত অবস্থানকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে অনলাইনের বিভিন্ন প্লাট ফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপরিকল্পিত ভাবে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে।তাদের দাবী, হাসিনা সরকারের শাসনামলে যখন সরকার বিরোধী আন্দোলনে রাজপথে নামা ছিলো নিশ্চিত মৃত্যু,গুম, প্রতিপক্ষের হামলা বা জেল। সে সময় এ সকল ভয় কে উপেক্ষা করে হাসিনা বিরোধী আন্দোলনে ঢাকা-নারায়নগঞ্জে সাগরের ভুমিকা ছিলো বেশ সাহসী এবং আগ্রাসী।হাসিনা সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি অসংখ্য বার পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। হামলা-মামলার শিকার সহ বহুবার গ্রেফতার হয়েছেন তবুও তিনি ভয় পেয়ে রাজপথ থেকে পালিয়ে যাননি।বছরের পর বছর পরিবার স্বজনদের থেকে বিচ্ছিন্ন থেকেও ফ্যাসিস্ট দোসরদের সাথে আতাত করেন নি। কিন্ত ৫ আগস্টের পর থেকে নিজ দলীয় সুবিধাবাদীরা তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত থেকে তাকে ঘায়েল করার চেস্টা করছে।এরই ধারাবাহিকতায় মহানগর যুবদলের নতুন কমিটি গঠনের আলোচনা সামনে আসতেই তাঁকে কোণঠাসা করার গভীর চক্রান্ত শুরু হয়েছে। তাকে বিতর্কিত করার অপচেস্টায় লিপ্ত রয়েছে।নেতা-কর্মী ও সমর্থকদের বিশ্বাস, সাগর কে নিয়ে যতোই ষড়যন্ত্র করাই হয়না কেনো সাধারণ মানুষ ও তৃণমূলের কর্মী-সমর্থকদের ভালোবাসা এবং আল্লাহর ইচ্ছায় চক্রান্তকারীদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তিনি ঠিকই তার যোগত্যানুযায়ী শির্ষ পদ লাভ করবেন। কারন রাজপথ কখনো বেঈমানি করেনা। তাছাড়া হাসিনা সরকার বিরোধী আন্দোলনে তার সক্রিয় ভুমিকার কথা দলের হাই কমান্ড অবগত রয়েছে। এদিকে সাগরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনায় মহানগর অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ডে তাঁর অনুসারী, সমর্থকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজ নিজ অবস্থান থেকে সাগরের অনুসারী,সমর্থকরা প্রতিবাদ জানাচ্ছেন।