উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, পিপিএম-সেবা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সমন্বয় নিয়ে আলোচনা হয়।পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে উৎসব উদযাপনে পুলিশ, রাজনৈতিক দল ও পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।সভায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডঃ শাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ,, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব সহ বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি এবং বাংলাদেশ খেলাফত/হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া জেলা ও থানা পর্যায়ের পূজা উদযাপন কমিটির প্রতিনিধিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন। সভায় রাজনৈতিক ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ দুর্গোৎসবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।