উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
ফতুল্লায় রেলস্টেশন পিলকুনি এলাকায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাজা সহ মিলি আক্তার(২৬) নামের এক নারীকে আটক করেছে পুলিশমঙ্গলবার (৬ অক্টোবর)রাত ৯টার দিকে ফতুল্লা মডেল থানার পিলকুনী কলাবাগান পাঠাগার গলি এলাকার একটি ভাড়া বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত নয়টার দিকে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, (পিপিএম-সেবা) এবং অতিরিক্ত পুলিশ সুপার(ক সার্কেল) মোঃ শামীম হোসেনের নেতৃত্বে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল পিলকুনী কলাবাগান পাঠাগার গলি এলাকার পলাশ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মিলি'র ঘরে অভিযান চালায়।পরে তার দেখানো মতে পাশের অপর একটি রুম থেকে গাজা মাপার যন্ত্র সহ প্যাকেটে মোড়ানো ৪৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মিলি আক্তার ফরিদপুর জেলার ভাঙ্গা থানার মালি গ্রাম এলাকার সেলিম হোসেনের মেয়ে ও মিলনের স্ত্রী।এ বিষয়ে মাদক আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানিয়েছে পুলিশ।