উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নারায়ণগঞ্জে কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫’ প্রদান করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪ সালের এসএসসি ও ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২১ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর পক্ষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাসমিন আক্তার, পিপিএম।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের আহ্বান জানান। তিনি বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, খারাপ সঙ্গ পরিহার করতে হবে এবং মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে মূল্যবান সময় নষ্ট করা যাবে না। একই সঙ্গে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতন থেকে জীবনের লক্ষ্য নির্ধারণ করে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবকসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।