উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারী, কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, ডাকাত, দস্যু, ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে মাদক ব্যবসায়ী ৭ জন, মাদকসেবী ৫৯ জন, কিশোর গ্যাংয়ের ৯ সদস্য, ছিনতাইকারী ৯ জন, দস্যু ১ জন, ডাকাত ১ জন, ওয়ারেন্টভুক্ত ১৯ জন, নিয়মিত মামলার আসামি ৮ জন, অন্যান্য আইনে ৩ জন, মোবাইল কোর্টে ২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ সদস্য রয়েছেন।অভিযানে সদর থানা পুলিশ ১১ জন, ফতুল্লা মডেল থানা ৩৯ জন, সিদ্ধিরগঞ্জ থানা ১৩ জন, বন্দর থানা ১৪ জন, সোনারগাঁও থানা ২৪ জন, রূপগঞ্জ থানা ১২ জন এবং আড়াইহাজার থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে।অভিযানে সদর থানায় ১৫ পিস, সিদ্ধিরগঞ্জে ৪০ পিস এবং সোনারগাঁওয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া সোনারগাঁওয়ে এক বোতল কেরু মদ এবং রূপগঞ্জে ১৩ বোতল স্কাফ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।