উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোয়েব বিন আব্দুল্লাহ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের মূল্য আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ফতুল্লা থানার দক্ষিণ শিয়াচর শারজাহান রোলিং মিল এলাকায় ইয়াদ আলী জামে মসজিদ সংলগ্ন মেসার্স আব্দুর রশিদ হার্ডওয়্যার দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) পলাশ বাউন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হামিদ খান সঙ্গীয় ফোস নিয়ে শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে শারজাহান রোলিং মিলের ইয়াদ আলী মসজিদের সামনে অভিযান চালিয়ে৩২ পিছ ইয়াবা ট্যাবলেট সহ সোয়েব নামের এক যুবক কে গ্রেফতার করে।পুলিশ আরও জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা তৈরি করে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ৩২ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতর