উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।সোমবার (১২ অক্টোবর) পরিদর্শনকালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁরা পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্য ও পূজারিদের সঙ্গে মতবিনিময় করেন।মতবিনিময়কালে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানানো হয়, নারায়ণগঞ্জের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।নিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে বিশেষ নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।