উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
রূপগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, অনুদান বিতরণ ও আইনশৃঙ্খলা সভাশারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা, অনুদান বিতরণ ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. আব্দুল্লাহ বিন শফিক।সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি অনুদান বিতরণ কার্যক্রমও অনুষ্ঠিত হয়।ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে দুর্গাপূজা উদযাপনে সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।