উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান, ছয় বোতল মদ উদ্ধারনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছয় বোতল কেরু মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের উঠমা এলাকার একটি খেলার মাঠের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন সোনারগাঁ থানার সাদিপুর এলাকার মো. মাসুমের ছেলে মো. সুমন মিয়া (১৯) এবং মোড়গাপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. সিয়াম হোসেন (২০)।পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ। এ সময় দুই যুবককে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে ছয় বোতল কেরু মদ উদ্ধারের কথা জানায় পুলিশ।এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়।পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।