উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের বড় ভাই আব্দুল্লাহ আল এহসানকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে দুটি সিআর (নালিশি) মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে আটক করা হয়েছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, এহসানের বিরুদ্ধে থাকা দুটি সিআর মামলার মধ্যে একটিতে তিনি সাজাপ্রাপ্ত এবং অপর মামলায় জামিনে রয়েছেন বলে জানা গেছে। মামলাগুলোর নথিপত্র যাচাই-বাছাই করে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের ছোট ভাই সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়েছিল।