উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ১২ জন মাদক ব্যবসায়ী, ৪৫ জন মাদকসেবী, ২০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, তিনজন ছিনতাইকারী, নিয়মিত মামলার ছয় আসামি, অন্যান্য ধারায় ছয়জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচ সদস্য।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় হেরোইন, ইয়াবা ও গাঁজাও উদ্ধার করেছে পুলিশ।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় পাঁচ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পাঁচ মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ২০৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে একজন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ছয় আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়।সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ৩৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া চার মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বন্দর থানা পুলিশের অভিযানে সাত মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত তিন আসামি এবং অন্যান্য ধারায় ছয়জনসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।সোনারগাঁ থানা এলাকায় ১৪ মাদকসেবী, দুই ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত দুই আসামি, নিয়মিত মামলার একজন আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ১৪ মাদকসেবী, একজন ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত দুই আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত তিন আসামি এবং নিয়মিত মামলার চার আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।