উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাদিম আকন্দ (৩৫) হত্যাকাণ্ডের ছয় ঘণ্টার মধ্যে প্রধান আসামি হাকিম মোল্লাকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত ১৬ অক্টোবর সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যবান্দি এলাকায় একটি তালাবদ্ধ ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় নাদিমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি হাকিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিল-পাটা দিয়ে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।পুলিশের প্রাথমিক ধারণা, পরকীয়া ও পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।