উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা পূর্বপাড়া ইসলামিয়া বাজারসংলগ্ন বৈরাগী বাড়ি এলাকায় জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ঘরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে এই বাড়ীতে রনি তালুকদারের পরিবারের সদস্যরা কেউ এখন বসবাস করেনা। মাঝে মধ্যে এসে আবার চলে ও যায়।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১ টার দিকে ওই ঘরে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন।পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘরটি পুড়ে যাওয়ায় উল্লেখযোগ্য পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।