উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১ হাজার ৪৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার (১৮ অক্টোবর) জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসার অভিযোগে ৮ জন, মাদকসেবী ২৬ জন, পরোয়ানাভুক্ত ১২ জন, চোর সন্দেহে ১ জন, ছিনতাইয়ের অভিযোগে ১ জন, নিয়মিত মামলার আসামি ৫ জন এবং অন্যান্য অভিযোগে ৮ জন রয়েছেন।জেলা পুলিশের তথ্যমতে, ফতুল্লা মডেল থানা পুলিশ ৬৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া পরোয়ানাভুক্ত ১ জন ও নিয়মিত মামলার ১ আসামিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৫৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে। একই অভিযানে ৭ জন মাদকসেবী ও ৮ জন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।সোনারগাঁ থানা পুলিশ ৩০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ১৬ জন মাদকসেবী ও চুরির অভিযোগে ১ জনসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়।রূপগঞ্জ থানা পুলিশ মাদকসেবী ১ জন, ছিনতাইয়ের অভিযোগে ১ জন এবং পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে।অন্যদিকে, বন্দর থানা পুলিশ মাদকসেবী ২ জন ও অন্যান্য অভিযোগে ৫ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ অন্যান্য অভিযোগে ২ জন এবং আড়াইহাজার থানা পুলিশ ১ জনকে গ্রেপ্তার করেছে।জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে ফতুল্লায় ৬৩০, সিদ্ধিরগঞ্জে ৫৫০ এবং সোনারগাঁয়ে ৩০১ পিস রয়েছে। তিন থানায় উদ্ধার হওয়া ইয়াবার মোট সংখ্যা ১ হাজার ৪৮১ পিস।পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।