উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জের বন্দরে ১৫ বোতল বিক্রয় নিষিদ্ধ ফায়ারডিলসহ জামাল হাওলাদার (২৭) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা ফায়ারডিলের আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।রোববার (১৮ অক্টোবর) বিকেলে বন্দরের মদনপুর ফুলহর এলাকায় ডিবির ‘ক’ জোনের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।আটক জামাল হাওলাদার বরিশালের বাবুগঞ্জ থানার টেংগরখালী বড়বাড়ি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম শাহজালাল হাওলাদার।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে তাঁর কাছ থেকে ১৫ বোতল বিক্রয় নিষিদ্ধ ফায়ারডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে বন্দর থানায় এজাহার দায়ের করা হয়েছে।এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।