উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জে খুন, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা।বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. মাসুদুর রহমান গিয়াস ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মিডিয়া সম্পাদক আবু সাঈদ মুন্না বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।বিবৃতিতে নেতারা দাবি করেন, আড়াইহাজারে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে এবং রূপগঞ্জে মাহফিলের পোস্টারে নাম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে।তারা বলেন, জুলাই বিপ্লবের পর জনগণ একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করেছিল। কিন্তু বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সেই প্রত্যাশাকে ব্যাহত করছে।বিবৃতিতে খুন, চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নিতে সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।