উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত ১৯৫ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন। তাঁকে দলের ১৬ সদস্যের মূল রাজনৈতিক পর্ষদেও অন্তর্ভুক্ত করা হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) সকালে দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।নতুন কমিটির মূল রাজনৈতিক পর্ষদে আহ্বায়ক ও সদস্যসচিবের পাশাপাশি রয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহ। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্যসচিব পদে একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে ১৯ জন সহ-সম্পাদক ও ৫৮ জন সাধারণ সদস্যও রয়েছেন।দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে আন্তর্জাতিক, দপ্তর, আইন, প্রচার, শিক্ষা, নারী বিষয়ক, কর্মসূচি ও পরিকল্পনা, পরিবেশ ও জলবায়ু, মুক্তিযুদ্ধ, গণমাধ্যম, ধর্ম, সংস্কৃতি, শ্রম, তথ্যপ্রযুক্তি, মানবাধিকার, সমাজকল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ক্রীড়া বিষয়ক বিভাগসহ বিভিন্ন সম্পাদকীয় বিভাগ সাজানো হয়েছে।এ ছাড়া বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাইফুল্লাহ হায়দার (ঢাকা উত্তর), এ এস এম সুজাউদ্দীন (চট্টগ্রাম দক্ষিণ), নাভিদ নওরোজ শাহ (চট্টগ্রাম উত্তর) ও ইমরান ইমন (রাজশাহী)।দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করাই এ পুনর্গঠনের অন্যতম লক্ষ্য। আগামী বছরের স্থানীয় সরকার নির্বাচন ও দলের প্রথম জাতীয় কাউন্সিল সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।