উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেছেন মহানগর জামায়াতে ইসলামীর আমির ও মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।রোববার (২৫ অক্টোবর) আসরের নামাজের পর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়, তাঁদের খোঁজখবর নেওয়া এবং স্থানীয় উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন। সিদ্ধিরগঞ্জ পূর্ব সাংগঠনিক থানা জামায়াতের আমির আলী আক্কাস রুমনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে দলের শতাধিক নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তাঁরা ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সমর্থন ও দোয়া কামনা করেন।