উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে বিশেষ ভূমিকা রাখায় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ও নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জেলা ও মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।এ উপলক্ষে নেতারা অধ্যাপক মামুন মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং একটি ধন্যবাদপত্র (থ্যাঙ্কস লেটার) প্রদান করেন। এ সময় অধ্যাপক মামুন মাহমুদ তাঁদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী প্রত্যাশিত সাম্য, মানবিক মর্যাদা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে হৃদয়ে ধারণ করে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।