উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
সোনারগাঁও প্রতিনিধিনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ারচর পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটের দিকে পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের বহন করা তিনটি পলিথিনের ব্যাগ থেকে ৪, ৩ ও ২ কেজি করে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ফয়সাল ওরফে জুজু (২৯) ও আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর উপজেলার মো. শাকিল (৩৭)। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।