উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর।বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আলোকে এ ক্ষতিপূরণ ধার্য করা হয়।পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের দেওয়া তথ্য-উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়।ক্ষতিপূরণ ধার্য করা প্রতিষ্ঠানটি হলো প্রবাসী হাসপাতাল। এটি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফলপট্টি এলাকার কানন প্লাজায় অবস্থিত।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।