নারায়ণগঞ্জের সাইনবোর্ড শান্তিধারা ১ নম্বর রোড এলাকায় এক যুবকের হাতে পিস্তলসদৃশ কালো কভারযুক্ত একটি বস্তু নাড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, কালো টি-শার্ট পরিহিত এক যুবক এক হাতে মোবাইল ফোনে কথা বলছেন এবং অন্য হাতে পিস্তলসদৃশ একটি বস্তু নাড়াচ্ছেন। স্থানীয়দের দাবি, ভিডিওতে থাকা যুবকের নাম শান্ত। তিনি সাইনবোর্ড শান্তিধারা এলাকার ভাঙারি ব্যবসায়ী রাজ্জাকের ছেলে এবং স্থানীয় ছাত্রদল নেতা রায়হানের ভাই।
স্থানীয়দের অভিযোগ, শান্তের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। একাধিক মামলা থাকার পরও তাকে এলাকায় প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যায় বলেও দাবি করেন তারা।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে ভিডিওতে থাকা কালো কভারযুক্ত পিস্তলসদৃশ বস্তুটি প্রকৃত আগ্নেয়াস্ত্র কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান জানান, ওই যুবকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টও রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার নজরেও এসেছে বলে জানান তিনি।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন