বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক মেহেদী হাসান সজীব। আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচনে সাতটি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দেওয়া ১৭ জনের মধ্যে ১৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সদস্য পদপ্রার্থী আবুল কালাম আজাদের মনোনয়ন বাতিল করা হয়। দুপুর ২টায় ইউনিট কার্যালয়ে নির্বাচন কমিটির সচিব মাহমুদা মুন্সীর স্বাক্ষরিত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ভাইস চেয়ারম্যান পদে দুজন, সেক্রেটারি পদে তিনজন এবং পাঁচটি সদস্য পদের বিপরীতে ১১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে।
নির্বাচনে অ্যাডভোকেট নবী হোসেন ও মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে সাত সদস্যের একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলে ভাইস চেয়ারম্যান পদে নবী হোসেন এবং সেক্রেটারি পদে টিপু প্রার্থী হয়েছেন।
প্যানেলের সদস্য প্রার্থীরা হলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
প্যানেলের বাইরে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যবসায়ী জি এম হায়দার আলী বাবুল। সেক্রেটারি পদে রয়েছেন মো. রেজাউল করিম খান ও বিএনপি নেতা মো. আমিনুর ইসলাম মিঠু।
সদস্য পদে প্যানেলের বাইরের প্রার্থীরা হলেন সাংবাদিক মেহেদী হাসান সজীব, ইফতেখার উদ্দিন আহম্মেদ জিমু, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক, মো. হারুনুর রশিদ খান ও প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর আলম।
এদিকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও আলোচনা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ। কমিটির অন্য সদস্যরা হলেন তাঁর স্ত্রী অধ্যাপক বদরুননাহার, বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের মেয়ে সামছুন নুর বাঁধন, ব্যবসায়ী নেতা মো. সোহেল আক্তার সোহান এবং জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম বাবুল।
নির্বাচনে রাজনৈতিক প্রভাব বিস্তার রোধ এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন প্রার্থীরা।
আগামী ৩১ অক্টোবর ভোটের মাধ্যমে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারি ও পাঁচজন সদস্য নির্বাচিত হবেন।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন