সারা নারায়ণগঞ্জ
সর্বশেষ

তাজা খবর

আরও
সাত খুন মামলার আপিল শুনানি ১৭ নভেম্বর, চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় দেশ

সাত খুন মামলার আপিল শুনানি ১৭ নভেম্বর, চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় দেশ

দেশের অন্যতম আলোচিত ও চাঞ্চল্যকর নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। দীর্ঘদিন ধরে সর্বোচ্চ আদালতে বিচারাধীন থাকা এ মামলার আপিল দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক মামলাটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন।একই দিন সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, নারায়ণগঞ্জের সাত খুনসহ দেশের আলোচিত কয়েকটি হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের চলমান অবকাশকালীন ছুটি শেষে নিয়মিত আদালতের কার্যক্রম শুরু হলে এসব মামলার শুনানি দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।#অপহরণের পর নৃশংস হত্যাকাণ্ড#২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে একসঙ্গে সাতজনকে অপহরণের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অপহৃতদের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার।এ ঘটনায় নজরুল ইসলামের সহযোগী তাজুল ইসলাম, স্বপন, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকারের গাড়িচালক ইব্রাহিমও অপহৃত হন।অপহরণের তিন দিন পর, ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন উদ্ধার করা হয় সপ্তম ব্যক্তির মরদেহ। হত্যাকাণ্ডের নৃশংসতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার অভিযোগে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।#র‍্যাব কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র#তদন্তে র‍্যাব-১১-এর তৎকালীন কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন কাউন্সিলর নূর হোসেন এবং র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।২০১৫ সালের ৮ এপ্রিল সাত খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলায় ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরবর্তী সময়ে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং অন্য নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।#হাইকোর্টে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল#বিচারিক আদালতের রায়ের পর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিল হাইকোর্টে শুনানির জন্য আসে। ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট রায় ঘোষণা করেন। ওই রায়ে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ আসামির মধ্যে ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। বাকি ১১ জনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।হাইকোর্টের রায়ের পর সংশ্লিষ্ট আসামিরা আপিল বিভাগে আবেদন করেন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।#চূড়ান্ত রায়ের অপেক্ষায় স্বজন ও দেশবাসী#দীর্ঘদিন ধরে উচ্চ আদালতে বিচারাধীন থাকা সাত খুন মামলার আপিল শুনানির জন্য ১৭ নভেম্বর তারিখ নির্ধারণের মধ্য দিয়ে মামলাটির পরবর্তী বিচারিক প্রক্রিয়া এগিয়ে যাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।দেশের বিচারব্যবস্থায় বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের চূড়ান্ত পরিণতি কী হবে, তা জানতে এখন আপিল বিভাগের শুনানির দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা। নির্ধারিত দিনে শুনানি অনুষ্ঠিত হলে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তির পথে অগ্রগতির বিষয়ে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে।
১৮ অক্টোবর ২০২৬

কোন ভিডিও নেই !
রনির ভাগিনার নেতৃত্বে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, দাবি সাড়ে ৩ কোটি টাকা মুক্তিপন

রনির ভাগিনার নেতৃত্বে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, দাবি সাড়ে ৩ কোটি টাকা মুক্তিপন

ক্ষমতা-অর্থের রাজনীতির বাইরে ব্যতিক্রম রাজিব, শেরেবাংলা ছাত্রাবাস এলাকায় পরিচ্ছন্নতা অভিযান

ক্ষমতা-অর্থের রাজনীতির বাইরে ব্যতিক্রম রাজিব, শেরেবাংলা ছাত্রাবাস এলাকায় পরিচ্ছন্নতা অভিযান

সিদ্ধিরগঞ্জে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি সহ নানা অভিযোগ

সিদ্ধিরগঞ্জে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি সহ নানা অভিযোগ

ফতুল্লায় যুবদল নেতা আনুর মৃত্যু: হত্যা নয়, দুর্ঘটনা বলছে পিবিআই

ফতুল্লায় যুবদল নেতা আনুর মৃত্যু: হত্যা নয়, দুর্ঘটনা বলছে পিবিআই

নারায়ণগঞ্জে পুলিশের ধারাবাহিক অভিযানের মধ্যেই সাংবাদিক দিপু ছিনতাইয়ের শিকার

নারায়ণগঞ্জে পুলিশের ধারাবাহিক অভিযানের মধ্যেই সাংবাদিক দিপু ছিনতাইয়ের শিকার

"ধরবো মাছ, ছুঁইবো না কাদা"—ফতুল্লার রাজনীতিতে আলোচিত ‘শাহজাদা’ মশিউর রহমান রনি!

সাহেব আলী হত্যা: অস্ত্রসহ প্রধান অভিযুক্ত রনি গ্রেপ্তার

সাহেব আলী হত্যা: অস্ত্রসহ প্রধান অভিযুক্ত রনি গ্রেপ্তার

মাসদাইরে সাংবাদিক কে মারধর করে এক যুবক কে তুলে নেওয়ার অভিযোগ  যুবদল নেতার ভাগিনার বিরুদ্ধে

মাসদাইরে সাংবাদিক কে মারধর করে এক যুবক কে তুলে নেওয়ার অভিযোগ যুবদল নেতার ভাগিনার বিরুদ্ধে

রনির ভাগিনা রিফাত ও সালাম কে সিসিটিভিতে  দেখা গেলো।মামলা হলেও গ্রেপ্তার নেই

রনির ভাগিনা রিফাত ও সালাম কে সিসিটিভিতে দেখা গেলো।মামলা হলেও গ্রেপ্তার নেই

ফতুল্লায় ধর্ষণ মামলায় যুবদল ক্যাডার অভির সহোযোগি রাজীব গ্রেপ্তার, অভিযোগের তির ড্রেজার মাসুদের দিকেও

ফতুল্লায় ধর্ষণ মামলায় যুবদল ক্যাডার অভির সহোযোগি রাজীব গ্রেপ্তার, অভিযোগের তির ড্রেজার মাসুদের দিকেও

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের ৩ জনের দাফন নারায়ণগঞ্জে সম্পন্ন

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের ৩ জনের দাফন নারায়ণগঞ্জে সম্পন্ন

সোনারগাঁয়ে স্লিপার বাসে ২৩ হাজার ইয়াবা উদ্ধার

সোনারগাঁয়ে স্লিপার বাসে ২৩ হাজার ইয়াবা উদ্ধার

নতুন কুঁড়ি স্পোর্টস ঘিরে নারায়ণগঞ্জ সদরে শিশু-কিশোরদের উৎসব

নতুন কুঁড়ি স্পোর্টস ঘিরে নারায়ণগঞ্জ সদরে শিশু-কিশোরদের উৎসব

কুতুবপুরে জামায়াত নেতা দেলোয়ারের ওপর হামলার অভিযোগ।

কুতুবপুরে জামায়াত নেতা দেলোয়ারের ওপর হামলার অভিযোগ।

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

পদ-পদবি নয়, জনগণের আস্থায় রাজনৈতিক শক্তি গড়ে ওঠে: আব্দুল্লাহ আল আমিন

পদ-পদবি নয়, জনগণের আস্থায় রাজনৈতিক শক্তি গড়ে ওঠে: আব্দুল্লাহ আল আমিন

রেড ক্রিসেন্টের নারায়ণগঞ্জ ইউনিট নির্বাচন: সদস্য পদে লড়ছেন সাংবাদিক সজীব

রেড ক্রিসেন্টের নারায়ণগঞ্জ ইউনিট নির্বাচন: সদস্য পদে লড়ছেন সাংবাদিক সজীব

দুর্গাপূজায় সহযোগিতার জন্য মামুন মাহমুদ ও জেলা বিএনপিকে ধন্যবাদ

দুর্গাপূজায় সহযোগিতার জন্য মামুন মাহমুদ ও জেলা বিএনপিকে ধন্যবাদ

রূপগঞ্জে রোগীদের টাকা চুরির চেষ্টার অভিযোগে চার নারীর কারাদণ্ড

রূপগঞ্জে রোগীদের টাকা চুরির চেষ্টার অভিযোগে চার নারীর কারাদণ্ড

চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধে কঠোর ব্যবস্থা চান -জাবের

চাঁদাবাজি-টেন্ডারবাজি বন্ধে কঠোর ব্যবস্থা চান -জাবের

কর্মদক্ষতায় তৃতীয়বার পুরস্কৃত ডিএসবি সদস্য হুমায়ুন কবির

দক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তৃতীয়বারের মতো পুরস্কৃত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ফতুল্লা জোনের সদস্য হুমায়ুন কবির।রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম। এর আগে কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ আরও দুইবার পুরস্কৃত হন তিনি।পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে হুমায়ুন কবির বলেন, তৃতীয়বারের মতো এ স্বীকৃতি পেয়ে তিনি আনন্দিত ও গর্বিত। এই পুরস্কার দায়িত্ব পালনে তাঁর উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়িয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা ও দিকনির্দেশনা পেলে ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন।এ স্বীকৃতির জন্য পুলিশ সুপার ও ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মদক্ষতায় তৃতীয়বার পুরস্কৃত ডিএসবি সদস্য হুমায়ুন কবির
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ এএম
বিএনপি সরকার কতোটুকু সফল বলে মনে করেন?

বিএনপি সরকার কতোটুকু সফল বলে মনে করেন?

  শতভাগ
  কিছুটা
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৮ জন
কোন ছবি নেই !
কোন ছবি নেই !