সারা নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩



সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
সোনারগাঁওয়ে গাজা সহ তিনজন গ্রেফতার


সোনারগাঁও প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ারচর পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটের দিকে পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের বহন করা তিনটি পলিথিনের ব্যাগ থেকে ৪, ৩ ও ২ কেজি করে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ফয়সাল ওরফে জুজু (২৯) ও আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর উপজেলার মো. শাকিল (৩৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image


সোনারগাঁও প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ারচর পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটের দিকে পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের বহন করা তিনটি পলিথিনের ব্যাগ থেকে ৪, ৩ ও ২ কেজি করে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ফয়সাল ওরফে জুজু (২৯) ও আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর উপজেলার মো. শাকিল (৩৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।


সারা নারায়ণগঞ্জ

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
0:00 / 0:00
1x