সারা নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ার

নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে সহায়তার লক্ষ্যে ২২ জন ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ নিটিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই)-এর যৌথ উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ কার্যক্রমের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিকেএমইএ ও এনসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোরশেদ সারোয়ার সোহেল। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কায়সার আহমেদ আশা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ট্রাফিক পুলিশের পাশাপাশি প্রশিক্ষিত ভলান্টিয়ারদের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে শহরের যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x