নারায়ণগঞ্জ জেলার সাত থানা ও ডিবি পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, চোর ও ডাকাতসহ ১৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮ জন, মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ৯৮ জন, ছিনতাইকারী ২ জন, চোর ১ জন, ডাকাত ৭ জন, ওয়ারেন্টভুক্ত ১৮ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন এবং অন্যান্য আইনে ৩ জন রয়েছেন।
এর মধ্যে ফতুল্লা মডেল থানায় সর্বোচ্চ ৪২ জন এবং সোনারগাঁও থানায় ৩০ জন গ্রেপ্তার হয়েছেন। এছাড়া সদর থানায় ১৩, সিদ্ধিরগঞ্জে ২৩, বন্দরে ২৬, রূপগঞ্জে ১৮ এবং আড়াইহাজারে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে বিভিন্ন থানা এলাকায় ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন