নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন পণ্যের বাজার তদারকি করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পণ্যের ক্রয় রশিদ ও মূল্য তালিকা যাচাইয়ের পাশাপাশি ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। লেবেলবিহীন ঘি ও প্রয়োজনীয় তথ্য ছাড়া সয়া সস বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) নিতাইগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে এর আগে জালকুড়ি, পশ্চিম তল্লা ও শিবু মার্কেট এলাকায় বাজার তদারকি করা হয়। এর ধারাবাহিকতায় নিতাইগঞ্জে বিভিন্ন গ্যাস সিলিন্ডার বিক্রেতার ক্রয় রশিদ যাচাই করা হয়।
তদারকির সময় কয়েকজন খুচরা বিক্রেতা ডিলারদের কাছ থেকে গ্যাস সিলিন্ডার সরবরাহে ঘাটতির কথা জানান। পরে ব্যবসায়ীদের ক্রয় রশিদ সংরক্ষণ এবং প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।
অভিযানকালে নিতাইগঞ্জের ইমরান স্টোরে লেবেলবিহীন গাওয়া ঘি এবং প্রয়োজনীয় তথ্যবিহীন সয়া সস বিক্রির বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হলে ভোক্তাদের লিখিত অভিযোগ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংরক্ষণের জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন