নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে ঔষধ ও কসমেটিকস আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডের নেকবর আলী মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।
অভিযান সূত্রে জানা যায়, বাজারে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ এবং নিম্নমানের কসমেটিকসের বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। এসব মামলায় মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অনুমোদনহীন ঔষধ এবং নিম্নমানের কসমেটিকসের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন