সারা নারায়ণগঞ্জ

নারায়নগঞ্জে মহানগর আওয়ামীলীগের ৪ নেতাকে বহিষ্কার

নিষিদ্ধ সংগঠন নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের ৪ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক ও দলীয় কার্যক্রম থেকেও বিরত রাখা হয়েছে।

গত ৫ অক্টোবর নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নিষিদ্ধ সংগঠনের বহিষ্কৃত নেতারা হলেন, বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান, নারায়ণগঞ্জ মহানগরের ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন, ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান কমল এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের এক নম্বর সদস্য মনির হোসেন মনু।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন বন্দর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের এসব নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের দলীয় কর্মকাণ্ড থেকে প্রত্যাহারের পাশাপাশি সংগঠন থেকেও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নারায়নগঞ্জে মহানগর আওয়ামীলীগের ৪ নেতাকে বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x