সারা নারায়ণগঞ্জ

আদালতে যাওয়ার পথে আইনজীবী মুনির উদ্দিনের মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে আইনজীবী মুনির উদ্দিনের মৃত্যু

 আদালতে যাওয়ার পথে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মো. মুনির উদ্দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার আকস্মিক মৃত্যুতে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার সকাল ১০টার দিকে আদালতপাড়ায় যাওয়ার পথে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন এডভোকেট মুনির উদ্দিন। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী আইনজীবীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত এই প্রবীণ আইনজীবীর মৃত্যুতে আদালতপাড়ার পরিবেশ ভারী হয়ে ওঠে।

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান বলেন, “আইনজীবী মুনির উদ্দিনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হবে।”

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

আদালতে যাওয়ার পথে আইনজীবী মুনির উদ্দিনের মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x