সারা নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে অস্ত্র-গুলি ও হেরোইনসহ ‘কোবরা গ্রুপ’ প্রধান সোহেল গ্রেপ্তার

ফতুল্লার কোবরা বাহিনীর প্রধান সোহেল অস্ত্র-গুলি ও হেরোইন সহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত ‘কোবরা  গ্রুপে'র প্রধান সোহেল খন্দকারকে অস্ত্র, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে এলিট ফোর্স এসআরবি-১১। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, একাধিক মামলার পরোয়ানাভুক্ত এই আসামি দীর্ঘদিন ধরে ফতুল্লার বিভিন্ন এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি, ৭০ পুরিয়া (১০ গ্রাম) হেরোইন এবং একটি পকেট রাউটার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, সোহেল খন্দকার দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট ও লামাপাড়াসহ আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন। বিশেষ করে কাঠেরপুলসংলগ্ন এলাকায় একাধিক গোপন স্পটের মাধ্যমে হেরোইনসহ বিভিন্ন মাদকের কারবার পরিচালনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, মাদক কারবারের নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল একাধিক কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। এসব বাহিনীর সদস্যদের ব্যবহার করে অস্ত্রের মহড়া, ভয়ভীতি প্রদর্শন এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ ছাড়া স্থানীয় পোশাক কারখানা, ব্যবসায়ী ও ঝুট গোডাউন মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা দাবির অভিযোগ রয়েছে। চাঁদা না দিলে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও ঝুট গোডাউনে লুটপাটের মতো ঘটনাও তাঁর বাহিনীর বিরুদ্ধে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, সোহেল খন্দকারের বিরুদ্ধে হত্যাচেষ্টা, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও মারামারিসহ ১৫টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলাতেও তাঁর আসামি থাকার কথা জানিয়েছে সূত্রটি।

এর আগে একাধিকবার গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

গ্রেপ্তারের পর সোহেল খন্দকারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অপরাধ ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে অস্ত্র-গুলি ও হেরোইনসহ ‘কোবরা গ্রুপ’ প্রধান সোহেল গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x