সারা নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯২, মাদকসেবী ৪৫

জেলা পুলিশের অভিযানে ৯২ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ৯২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪৫ জন মাদকসেবী, ৯ জন মাদক কারবারি, ১৪ জন পরোয়ানাভুক্ত আসামি, একজন অস্ত্রধারী, একজন ডাকাত, চারজন ছিনতাইকারী, নিয়মিত মামলার সাতজন আসামি, অন্যান্য ধারায় আটজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিনজন সদস্য রয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন মাদক কারবারি, ১০ জন মাদকসেবী ও একজন অস্ত্রধারী রয়েছেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ছয়জন। তাঁদের মধ্যে তিনজন পরোয়ানাভুক্ত আসামি, একজন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুজন সদস্য রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানায় ১০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি, দুজন মাদকসেবী, তিনজন পরোয়ানাভুক্ত আসামি, একজন ডাকাত, নিয়মিত মামলার একজন আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি, একজন মাদকসেবী এবং অন্যান্য ধারায় আটজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানায় ১৫ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি, ২০ জন মাদকসেবী, চারজন ছিনতাইকারী, চারজন পরোয়ানাভুক্ত আসামি ও নিয়মিত মামলার একজন আসামিসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জ থানায় ৫০ পিস ইয়াবা ও পাঁচ লিটার চোলাই মদসহ দুজন মাদক কারবারি, ১২ জন মাদকসেবী, একজন পরোয়ানাভুক্ত আসামি এবং নিয়মিত মামলার দুজন আসামিসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, আড়াইহাজার থানায় ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারি, তিনজন পরোয়ানাভুক্ত আসামি ও নিয়মিত মামলার দুজন আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের ভাষ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯২, মাদকসেবী ৪৫

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x