‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডি ব্যবহার করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রকিবুর রহমান সাগরের বিরুদ্ধে অপপ্রচার ও তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান রাজিবকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডি এবং চাঁদা লেনদেনে ব্যবহৃত বিকাশ নম্বরও শনাক্ত করা হয়েছে।
গ্রেপ্তার মেহেদী হাসান রাজিব ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর মধ্যপাড়া এলাকার নজরুল ইসলাম ভূঁইয়া ও খাদিজা বেগম রানুর ছেলে। তিনি বাদৈর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক উপবিভাগীয় সম্পাদক ছিলেন। এ ছাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থীও ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ছাত্রলীগের সাবেক নেতা হয়েও ‘আমরা বিএনপি পরিবার’ নাম ব্যবহার করে ফেসবুকে নারায়ণগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে রাজিবের বিরুদ্ধে। বিশেষ করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রকিবুর রহমান সাগরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ভিডিও সম্পাদনা করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হোয়াটসঅ্যাপের মাধ্যমে রকিবুর রহমান সাগরের সঙ্গে যোগাযোগ করে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন রাজিব। এ ছাড়া বিকাশের মাধ্যমে কিছু টাকা গ্রহণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় সাগর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
মামলার পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। ডিবির অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সমন্বয়ে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। পরে ডিবির আইটি শাখার এসআই মফিজুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করেন বলে পুলিশ জানিয়েছে।
এরপর মঙ্গলবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর গ্রামে অভিযান চালিয়ে রাজিবকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব অন্যদের প্ররোচনায় নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এদিকে, ‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডি ব্যবহার করে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রলীগের সাবেক নেতার গ্রেপ্তারের ঘটনায় আইডিটির প্রকৃত পরিচালনাকারী এবং এর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাজিবকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন