সারা নারায়ণগঞ্জ

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে জামায়াত ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগ, পথসভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদ আসর জামায়াতের ১৮ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। শহীদনগরের ১ ও ৩ নম্বর গলি, নতুন স্টেডিয়াম এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

পথসভায় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। একই সঙ্গে সরকার ও স্থানীয় প্রশাসনকে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। মশক নিধন কার্যক্রমের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তারস্থল ধ্বংস করার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে নাগরিকদের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গণসংযোগ ও পথসভা শেষে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x