সারা নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে দুই আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

সন্ত্রাস বিরোধী মামলায় ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও সংগঠনটির উপদেষ্টা অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, তাঁর ভাই আতিকুল ইসলাম এবং আইনজীবী অ্যাডভোকেট মাহাবুব রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত মধ্যরাতে নগরীর পৃথক দুটি স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল ও তাঁর ভাই আতিকুল ইসলামকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, অ্যাডভোকেট মাহাবুব রহমানকে দেওভোগের পাকা রোড এলাকার গার্মেন্ট গলি থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠায় পুলিশ।

সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনার পর এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ সংশ্লিষ্টদের শনাক্ত করার উদ্যোগ নেয় বলে সূত্র জানিয়েছে

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ১৩ অক্টোবর নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং আইভীর পুনরায় জামিনের আবেদনের বিষয়ে দিন ধার্য ছিল। শুনানিতে তাঁর আইনজীবী পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের বেষ্টিত ছিলেন আইভী। এ সময় তিনি ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ বলে স্লোগান দেন। পরে উপস্থিত নেতাকর্মীরাও তাঁর সঙ্গে একই স্লোগানে কণ্ঠ মেলান।

এদিকে, দুই আইনজীবী সহ তিনজনের গ্রেপ্তারের ঘটনায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগপন্থী সাংস্কৃতিক অঙ্গন ও আইনজীবী মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মহলে আতঙ্ক ও উৎকণ্ঠা তৈরি হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে দুই আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x