সারা নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পিস্তল, হেরোইন ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার -২

অস্ত্র,হেরোইন,মোটরসাইকেল সহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, হেরোইন ও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন এমদাদুল হক (২৭) ও মো. জিহাদ (২৪)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ গ্রাম হেরোইন ও একটি অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এসব তথ্য জানান।

পুলিশের তথ্যমতে, এমদাদুল হকের বিরুদ্ধে ফতুল্লা থানায় অস্ত্র আইনে দুটি মামলা এবং জিহাদের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পিস্তল, হেরোইন ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার -২

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, হেরোইন ও নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন এমদাদুল হক (২৭) ও মো. জিহাদ (২৪)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ গ্রাম হেরোইন ও একটি অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এসব তথ্য জানান।

পুলিশের তথ্যমতে, এমদাদুল হকের বিরুদ্ধে ফতুল্লা থানায় অস্ত্র আইনে দুটি মামলা এবং জিহাদের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

সারা নারায়ণগঞ্জ

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x