নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বিভিন্ন ওয়ার্ডে ছয়টি সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিটি করপোরেশনের ১, ২, ৪ ও ৮ নম্বর ওয়ার্ডসহ এনায়েতনগর এলাকায় পৃথকভাবে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি। এ সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উদ্বোধনকালে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে একটি মডেল সিটি হিসেবে গড়ে তোলা হবে। প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে কাজ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। জনগণের দুর্ভোগ লাঘব এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
এ সময় বিএনপি নেতা শাহীন আহমেদসহ স্থানীয় বাসিন্দারা বিভিন্ন উন্নয়নকাজের উদ্যোগ নেওয়ায় নাসিক প্রশাসককে ধন্যবাদ জানান। পাশাপাশি তাঁরা প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন