বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে বক্তাবলীর রাজাপুর চৌরাস্তা মোড় এলাকায় মেসার্স বন্ধু স্যানিটারি অ্যান্ড ইলেকট্রনিকসের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আফজাল হোসেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদীখান থানার কালীনগর বড়গ্রাম এলাকার আব্দুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আফতাব আলী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল রাজাপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আফজালকে আটক করা হয়।
পরে তাঁর দেহ তল্লাশি করে ২০ গ্রাম ওজনের ২০০টি ইয়াবা ট্যাবলেট এবং আনুমানিক ৩০ গ্রাম ভাঙা ইয়াবার গুঁড়া উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য দেড় লাখ টাকা।
পুলিশের ভাষ্য, আফজাল দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ থেকে ফতুল্লার বক্তাবলীসহ আশপাশের এলাকায় এসে ইয়াবা বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে ঢাকার কেরানীগঞ্জ, চট্টগ্রাম, মুন্সীগঞ্জসহ বিভিন্ন এলাকার থানায় ১১টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন