শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় শীতলক্ষ্যা এলাকার শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম। এ সময় তিনি শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা এবং নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের উপদেষ্টা লিটন চন্দ্র পাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমন।শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে শিশু ও মায়েদের হাতে বস্ত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন