নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা, হেরোইন ও একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন এবং গুলি উদ্ধারের তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৬ জন মাদক ব্যবসায়ী, ৪৮ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১৩ জন, একজন ছিনতাইকারী, নিয়মিত মামলার দুই আসামি, অন্যান্য মামলায় পাঁচজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য রয়েছেন।
ফতুল্লা মডেল থানা পুলিশ ৩২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী, ১০ মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত দুই আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৫ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ ছাড়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। একই অভিযানে নয় মাদকসেবী, একজন ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত একজনসহ মোট ১৩ জন গ্রেপ্তার হন।
সোনারগাঁয়ে ১১১ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী, ১৭ মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বন্দর থানা পুলিশের অভিযানে নয় মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন এবং নিয়মিত মামলার চার আসামিসহ ১৪ জন গ্রেপ্তার হন।
রূপগঞ্জে মাদকসেবী একজন, ওয়ারেন্টভুক্ত সাতজন, অন্যান্য মামলায় একজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ মাদক সেবনের অভিযোগে দুজন এবং আড়াইহাজার থানা পুলিশ নিয়মিত মামলার একজন আসামিকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন