সারা নারায়ণগঞ্জ

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, ওয়াপদা খালে ১০০ গাছের চারা রোপণ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন।

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। এ কর্মসূচির অংশ হিসেবে শিয়াচর এলাকার ওয়াপদা খালে ১০০টি বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় তিনি মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে শিয়াচর এলাকার ওয়াপদা খালে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ খালের আশপাশের পরিবেশ উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে স্থানীয় বাসিন্দাদের সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রয়োজন সবার সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। বাড়ির আশপাশ, ড্রেন, নালা ও খালে জমে থাকা পানি অপসারণ করতে হবে এবং মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পরিচ্ছন্নতা অভিযানকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমও অব্যাহত রাখতে হবে।

কর্মসূচিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গুমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি বৃক্ষরোপণ ও গাছের যথাযথ পরিচর্যার মাধ্যমে সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান, ওয়াপদা খালে ১০০ গাছের চারা রোপণ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x