শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী ডা. আবদুল মঈন খান। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও উৎসবের আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। এখানে বিভিন্ন ধর্মের মানুষ পরস্পরের সঙ্গে সম্পৃক্ত থেকে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করেন। এই সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রধানমন্ত্রীর আহ্বান বাস্তবায়ন এবং একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, পূজা উদযাপন কমিটির প্রবীর কুমার সাহা, শিপন সরকার, মাহফুজুর রহমান খান ও প্রেস সচিব আবুল কাউসার আশাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন