সারা নারায়ণগঞ্জ

সিঙ্গাপুরে বডিবিল্ডিং প্রতিযোগিতায় ফতুল্লার সোয়াদের তিন পদক অর্জন

ফতুল্লার সোয়াদের তিন অর্জন

সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিটনেস ও বডিবিল্ডিং প্রতিযোগিতা ‘FIF World Imperial Cup 2026’-এ অংশ নিয়ে তিনটি পদক অর্জন করেছেন বাংলাদেশের প্রতিনিধি তাইহান তাবাসসির সোয়াদ। প্রতিযোগিতায় তিনি প্রো বডিবিল্ডিং ৯০ কেজি বিভাগে স্বর্ণপদক এবং নভিস বডিবিল্ডিং ও নভিস ক্লাসিক ফিজিক বিভাগে দুটি ব্রোঞ্জপদক জয় করেন।

তাইহান তাবাসসির সোয়াদ নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার ফতুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপনের পুত্র।

রোববার (১৮ অক্টোবর) সিঙ্গাপুরের ‘ফেস্টিভ্যাল আর্টস থিয়েটার, আওয়ার ট্যাম্পিনিস হাব’-এ ফিটনেস ইন্টারন্যাশনাল ফেডারেশনের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের অ্যাথলেটরা অংশ নেন।

প্রতিযোগিতায় মর্যাদাপূর্ণ ‘মিস্টার এশিয়া’ শিরোপার লড়াইয়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তাইহান সোয়াদ। তিনটি বিভাগে পদক জয়ের পাশাপাশি তিনি সনদপত্রও লাভ করেন।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তাঁর সাফল্য বাংলাদেশের ফিটনেস ও বডিবিল্ডিং অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশের পতাকা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরায় তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা সন্তোষ প্রকাশ করেছেন।

তাইহান সোয়াদের পরিবার তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৩ অক্টোবর সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন তিনি।

তাইহান তাবাসসির সোয়াদ সামাজিক সংগঠন ‘HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুরে বডিবিল্ডিং প্রতিযোগিতায় ফতুল্লার সোয়াদের তিন পদক অর্জন

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x