সারা নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আল আমিন

বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এ সময় তিনি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।

রোববার (১৮ অক্টোবর) রাতে তিনি ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও কাশিপুরসহ সংসদীয় এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শন করা মণ্ডপগুলোর মধ্যে রয়েছে পিলকুনী হিন্দুপাড়া মন্দির, পাগলা নয়ামাটি মন্দির, ফতুল্লা বাজার ডিআইটি মাঠের মন্দির, পাগলা সার্বজনীন পূজামণ্ডপ, পশ্চিমপাড়া যুবসংঘ, জেলেপাড়া, দাপা ঋষিপাড়া পূজামণ্ডপ, শিশমহল রাধাগোবিন্দ পূজামণ্ডপ, শ্রীশ্রী রক্ষাকালী মন্দির ও রঘুনাথপুরের পূজামণ্ডপ।

পরিদর্শনকালে সংসদ সদস্য পূজামণ্ডপগুলোর প্রস্তুতি, ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকেও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

এ সময় এমপি আল আমিন বলেন, উৎসবকে কেন্দ্র করে কোথাও যেন শান্তিশৃঙ্খলার ব্যাঘাত না ঘটে এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসব পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারের সুযোগ তৈরি করে। তাই সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে হবে।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আল আমিন

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x