সারা নারায়ণগঞ্জ

দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াতের মেয়র প্রার্থী মাওলানা জব্বারের

পূজা উদযাপন কমিটির সাথে জামায়েত নেতাদের শুভেচ্ছা বিনিময়

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত রাখতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির ও দলটির মনোনীত মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ দাবি জানান। এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতারা মহানগরী জামায়াতের নেতাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে মাওলানা আবদুল জব্বার বলেন, দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি ও তৎপরতা চালাচ্ছে। উৎসবের বাকি সময়েও এ নিরাপত্তাব্যবস্থা অব্যাহত রেখে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ উপস্থিত ছিলেন।

জেলা পূজা উদ্‌যাপন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারণ সম্পাদক বিজয় দাস কাব্য, উপদেষ্টা রঘুনাথ মোদক, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সাহা সাজু, সহ-কোষাধ্যক্ষ মদন সাহা এবং কার্যকরী সদস্য শংকর চন্দ্র দে ও স্বপন কৈরী।

এ সময় উভয় পক্ষের মধ্যে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জামায়াতের মেয়র প্রার্থী মাওলানা জব্বারের

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x