সারা নারায়ণগঞ্জ

দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীর মাঝে খোরশেদের বস্ত্র বিতরণ

সনাতন ধর্মাবলম্বীর মাঝে খোরশেদের বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় দুই শতাধিক দুস্থ সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ করেছে মানবিক সংগঠন টিম খোরশেদ ও নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে এ আয়োজন করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) দুর্গাপূজার অষ্টমীতে গলাচিপা কুড়িপাড়া লোকনাথ মন্দির দুর্গামণ্ডপ, রামকানাই আখড়া দুর্গামণ্ডপ ও ডিএন রোড এলাকায় এসব বস্ত্র বিতরণ করা হয়।

দুপুরে কুড়িপাড়া লোকনাথ মন্দির দুর্গামণ্ডপে বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এ সময় ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের সদস্য সচিব আনোয়ার মাহমুদ বকুল ও জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

বস্ত্র বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে খোরশেদ বলেন, দীর্ঘদিনের সংখ্যালঘু ও সংখ্যাগুরু ধারণার অবসান ঘটিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান কাজ করছেন। এর ধারাবাহিকতায় মসজিদের ইমামদের পাশাপাশি মন্দিরের পুরোহিতদের জন্যও মাসিক সম্মানী ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি ইসলাম ধর্মে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও অধিকার প্রসঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিসের উদ্ধৃতি তুলে ধরেন। তিনি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদক, সাধারণ সম্পাদক মিন্টু মোদক, বিএনপি নেতা রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, আফজাল হোসেন, রানা মুন্সী, মো. মুসা, মো. মিঠু, রাসেল আহমেদ মনির, কুতুবউদ্দিন, জামাল হোসেন, জুডো বিল্লাল, মাসুদ আহমেদ, সোহেল, মাসুম খন্দকার, ইমন ও শামীম আহম্মেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

সারা নারায়ণগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীর মাঝে খোরশেদের বস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ হাসান মাহমুদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x